শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চাল চুরির অভিযোগে ইউপি সদস্য আটক

ইউপি সদস্য আবদুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
ইউপি সদস্য আবদুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে ঈদ উপলক্ষে বিতরণকৃত ভিজিএফের চাল চুরির অভিযোগে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আবদুর রাজ্জাক নামে একজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শনিবার রাত ২টার দিকে আটগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রাজ্জাক সাড়ে সাত বস্তা চাল নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি স্থানীয়রা চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস অবগত হওয়ার পর তিনি ইউপি সদস্যের বাড়ি থেকে ওই চাল জব্দ করেন। এরপর রাতেই ইউপি সদস্যকে নিয়ে এসে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস বলেন, ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও অতিদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করে আটগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রাজ্জাক সাড়ে সাত বস্তা চাল নিজের বাড়িতে রেখেছেন। পরে স্থানীয়রা এই ওয়ার্ডের দায়িত্বে থাকা কালিপদ দাসকে জানান। তিনি চাল জব্দ করেন এবং ইউপি সদস্যকে শাল্লা থানার পুলিশের হেফাজতে দেন।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আবদুর রাজ্জাকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামিকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X