গলাচিপা ও দশমিনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে বাবার মৃত্যু

মরদেহ উদ্ধার করে দশমিনা ফায়ার সার্ভিস
মরদেহ উদ্ধার করে দশমিনা ফায়ার সার্ভিস

পটুয়াখালীর দশমিনায় মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাবার মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ রোববার (২৫ জুন) সকাল ৯টার দিকে আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামে আলীপুর নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে দশমিনা ফায়ার সার্ভিস।

নিহত ব্যক্তির নাম মো. ইমরান (৪০)। তিনি বরিশালের আহসান উল্লাহর ছেলে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার।

পরিবার, পুলিশ ও স্থানীয়রা বলেন, গত শুক্রবার (২৩ জুন) স্ত্রী-সন্তানসহ দশমিনার আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যান ইমরান। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি তার স্ত্রী ও চার বছর বয়সী মেয়েকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে বের হন। এ সময় অসাবধানতাবশত তাদের মেয়ে নদীতে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য স্বামী-স্ত্রী দুজনই নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা এ দৃশ্য দেখে ছুটে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন ইমরান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত উদ্ধারকাজ চালায়। কিন্তু ইমরানকে খুঁজে না পেয়ে উদ্ধারকাজ সাময়িক বন্ধ রাখে ফায়ার সার্ভিস।

পরে রোববার (২৫ জুন) সকাল ৯টার দিকে স্থানীয়রা একটি মরদেহ নদীতে ভাসতে দেখে দশমিনা ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার তাহেরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে শনিবার সন্ধ্যা ৭টায় উদ্ধার অভিযান পরিচালনা করি। পরে পটুয়াখালী ডুবুরি দল এসে রাত ৯টায় পুনরায় উদ্ধার অভিযান চালায়। রাত ১২টা পর্যন্ত অভিযানের পর সাময়িক বন্ধ রাখা হয়। আজ সকালে এলাকার নদীতে ভাসমান একটি মরদেহ দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ইমরানের মরদেহ উদ্ধার করি।’

দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘গতকাল শনিবার সন্ধ্যায় ইমরান তার মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হয়। রোববার সকালে নদীতে এলাকার লোকজন মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X