চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সি প্লাস টিভি অফিস সিলগালা

চট্টগ্রামের সি প্লাস টিভি ও সি ভিশন অফিস সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রামের সি প্লাস টিভি ও সি ভিশন অফিস সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) লঙ্ঘন করে আইপি টিভি পরিচয়ে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবৈধভাবে সংবাদ সম্প্রচার করায় চট্টগ্রামের সি প্লাস টিভি ও সি ভিশন অফিস সিলগালা করে দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রি খীসা অফিস দুটিতে অভিযান চালান।

কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। তিনি বলেন, ‘অবৈধভাবে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নীতিমালা পরিপন্থি কাজ করায় কথিত সি প্লাস টিভি ও সি ভিশন অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত আছে।’

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘রোববার দুপুরে চট্টগ্রামের ওয়াসা মোড়ে সি প্লাস অফিসে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা। এ সময় অফিসে থাকা মালপত্র রেখে বাইরে তালা দেওয়া হয়। এর আগে সি ভিশন অফিসে অভিযান চালিয়ে সেটিও বন্ধ করে দেয় জেলা প্রশাসন।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X