কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

ঘাতক গাড়ি। ছবি : কালবেলা
ঘাতক গাড়ি। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা শাহীন স্কুল কালিয়াকৈর শাখা ও মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোর হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)। তারা উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী দুজন মোটরসাইকেলে করে চন্দ্রা থেকে সফিপুর দিকে যাচ্ছিল। এ সময় সিমেন্ট মিক্সার কোম্পানির একটি গাড়ি বের হচ্ছিল। তখনই মোটরসাইকেলটি গাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় পিছলে গাড়ির নিচে পড়ে যায় তারা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে গাজীপুর জেলা পুলিশ কালিয়াকৈর থানা পুলিশ ও নাওজর হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

মোটরসাইকেল মালিক অন্তরের বাবা রমিজ উদ্দিন জানান, আমার ছেলে মোটরসাইকেল নিয়ে কলেজে যায়। পরে টিফিনের সময় তার বন্ধু নিরব তার কাছ থেকে মোটরসাইকেলটি অল্প সময়ের জন্য চেয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জানতে পারি আমার ছেলে মারা গেছে কিন্তু খোঁজখবর নিয়ে দেখি আমার ছেলের মোটরসাইকেল আরেকজন নিয়ে গিয়েছিল। আমার ছেলে অন্তর সুরক্ষিত অবস্থায় আছে কিন্তু মোটরসাইকেলে জুবায়ের ও নিরব নামের দুইজন আরোহী হয়েছিল তারা দুজনেই মারা গেছে।

নাওজর হাইওয়ে থানার ওসি সাহাদাত হোসেন জনান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি ও গাড়ির চালককেও আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১০

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১১

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১২

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৩

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৪

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৫

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৬

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৭

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৮

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X