মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১১:৪৭ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলায় বাণিজ্যিক জাহাজের পণ্য উঠানামা বন্ধ

মোংলা বন্দর। ছবি : কালবেলা
মোংলা বন্দর। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা উপকূলীয় অঞ্চলে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে দমকা হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। বন্দরে অবস্থানরত জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। পৌর শহরের অধিকাংশ দোকানপাটই বন্ধ রয়েছে।

মোংলা বন্দরের হারবার বিভাগ জানিয়েছে, বহিনোঙরে ১২টি বাণিজ্যিক জাহাজ রয়েছে। আরও একটি জাহাজ আজ বন্দরে ভিড়ার কথা রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো জাহাজ আজ বন্দর ত্যাগ করবে না।

মোংলা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি মোংলা বন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি ক্রমে উত্তর-উত্তর পূর্ব দিকে আগ্রসর হয়ে দুপুরে উপকূল অতিক্রম করতে পারে। এতে মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে চলতি মাসের শুরুতেই সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। বিভিন্ন চরে এ মৌসুমের প্রথম দফায় আহরিত মাছও শুকানোর কাজ চলছিল। ঘূর্ণিঝড়ের ফলে সেসব শুকনো, আধা শুকনো ও কাঁচা মাছের ক্ষয়ক্ষতির আশঙ্কার দুশ্চিন্তায় পড়েছেন সাগর পাড়ের দুবলার চরের হাজারো জেলে-মহাজন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার মোবাইল ফোনে কালবেলাকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ফলে দুবলারচর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টিপাত হয়েছে। তাই শুঁটকির ক্ষতির পাশাপাশি সাগর উত্তাল থাকায় জেলেদের মাছ ধরাও বন্ধ করে দিয়েছে জেলেরা। মৌসুমের শুরুতেই দুর্যোগের কবলে পড়ায় আর্থিক ক্ষতিতে পড়বেন জেলেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১২

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৩

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৪

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৫

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৭

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৮

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৯

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

২০
X