মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে চলন্ত বাস-ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত বাস-ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ। ছবি : কালবেলা
চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত বাস-ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে চলন্ত যাত্রীবাহী কয়েকটি বাস-ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

তবে দ্রুত গতিতে যানবাহনগুলো ঘটনাস্থল ত্যাগ করায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস ও দুইটি মালবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

মিরসরাই সদর এলাকায় বসবাস করেন এমন একজন ব্যক্তি নিজের নাম পরিচয় প্রকাশ না করা শর্তে জানান, কয়েকজন দুর্বৃত্ত আগুন দেওয়ার চেষ্টা করে। যানবাহনগুলো চলন্ত অবস্থায় থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। অন্য এলাকার একটি ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত ঘটনাস্থলে কিছু দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে, পরে পুলিশ এবং স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা সরে পড়ে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X