কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় হরতালের ডাক

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ পাবনার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে হরতাল ডাকা হয়েছে। পাবনা জেলা বিএনপির ডাকে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও গত ৩০ অক্টোবর পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

জেলা বিএনপির দেওয়া তথ্য মতে গত ২৮ অক্টোর মহাসমাবেশ এবং পরবর্তী হরতাল-অবরোধে পাবনায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১০

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১১

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১২

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৩

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৪

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৫

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১৬

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৭

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১৮

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৯

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

২০
X