যশোর ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জমজ সন্তানকে হত্যা করল মা

যশোর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
যশোর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

যশোরের কেশবপুরে ১২ দিন বয়সী জমজ শিশুসন্তানকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) সকালে পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদের পার্শ্ববর্তী একটি ডোবা শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হতভাগা শিশুদের মা সুলতানা খাতুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করে ওই নারী জানিয়েছেন, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাত ২টার দিকে মা নিজ হাতে জমজ সন্তানদের বাড়ির পেছনের ডোবায় ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রতিবেশীরা জানান, পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদ এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে সুলতানা খাতুন (৩৫) ও জামাতা আবু বক্কর তার বাড়িতে বসবাস করেন। গত ১০ নভেম্বর সুলতানা জমজ সন্তান প্রসব করেন। এরমধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ছিল। তবে পারিবারিকভাবে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে ওই বাড়ির পেছনের একটি ডোবায় ফেলে শিশু দুটিকে হত্যা করা হয়। মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ ঘটনা জানতে পেরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন, থানার ওসি জহিরুল আলম ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুদের মা সুলতানা খাতুন হত্যার ঘটনা স্বীকার করেছেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ কত জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

১০

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

১১

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১২

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১৩

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১৪

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৫

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৬

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

১৭

ফের কমলো জেট ফুয়েলের দাম

১৮

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

১৯

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X