চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা

চাটখিল থানা, নোয়াখালী। ছবি : কালবেলা
চাটখিল থানা, নোয়াখালী। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার নোয়াখালী ইউনিয়নের সিংবাহুড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে এ গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে নিহত ফাতেমা আক্তার মরিয়ম (১৭) তার স্বামীর বাড়িতে বাথরুমে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে। পরে মৃতের শাশুড়ি বাথরুমে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে মরিয়মকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

নিহত ফাতেমা আক্তার মরিয়ম (অর্পিতা) চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহ নিয়ামতপুর গ্রামের বেল্লাল হোসেনের কনিষ্ঠ মেয়ে। নিহতের স্বামী উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিংবাহুড়া গ্রামের আনোয়ার উল্লাহ চেরাং বাড়ির ফারুক আহমেদের ছেলে ইতালি প্রবাসী রহিমুল ইসলাম রুবেল।

এর আগে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের অভিযোগে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি কনে ও বর পক্ষকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন চাটখিল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্টের জরিমানার শিকার হওয়ার কয়েক দিনের মাথায় ফেব্রুয়ারি মাসে গোপনীয়তার সঙ্গে তারা এ বিয়ে সম্পন্ন করেন।

নিহতের মা বালি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগে মেয়েকে গর্ভধারণের চার মাসের মাথায় জোরপূর্বক গর্ভপাত করানো হয়। আমি এর বিচার চাই।’

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক কালবেলাকে বলেন, ‘চাটখিল থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ না করায় মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১০

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১১

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১২

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

১৩

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

১৪

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৫

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী 

১৬

‘প্রধানমন্ত্রীর বন্ধু’ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন শাহে আলম

১৭

অপারেশন থিয়েটার থেকে হারিয়ে গেল রোগীর পা

১৮

রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : দিদিয়ের দেশম

১৯

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০
X