মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ভাড়াটে লোক দিয়েই চলছে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসাসেবায় ভাড়াটে লোক ব্যবহার করার ঘটনা, এ যেন নতুন কোনো বিষয় নয়। এই হাসপাতালে অবকাঠামো, চিকিৎসাসেবা ওষুধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে রয়েছে একাধিক অভিযোগ উঠেছে।

জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২৬ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৮ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। এর মধ্যে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে থাকা ডা. রবিউল ইসলাম প্রায় সময় হাসপাতাল চত্বরে না থেকে রংপুরে অবস্থান করেও ফোনে চিলমারীতে আছেন বলে দাবি করেন। এ সুযোগে বিভিন্ন সময়ে ভাড়াটে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। এতে সুস্থ না হয়ে বরং রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে শনিবার রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে দেখা যায়, জরুরি বিভাগে চিকিৎসকের চেয়ারে তাজউদ্দীন নামের এক যুবক বসে আছেন। জানতে চাইলে তিনি নিজে ডিএমএফ শিক্ষার্থী বলে দাবি করেন। তাকে হাসপাতাল কর্তৃপক্ষ রাতে জরুরি বিভাগে দায়িত্ব পালনের জন্য বলেছেন। তিনি আরও জানান, মাঝেমধ্যেই তিনি এ দায়িত্ব পালন করেন। এ ছাড়াও হাসপাতালের চিকিৎসকরা নিজেদের সুবিধামতো রোস্টার নামের তালিকা তৈরি করে রোগীদের নামে প্রতারণা করারও অভিযোগ রয়েছে।

সাংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে রাতের রোস্টারভুক্ত জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু হাসান শাহরিয়ার রিফাত হাসপাতালে এসে সাংবাদিকদের সাথে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় মোবাইল ফোনে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রবিউল ইসলাম জানান, তাজউদ্দীনকে কিছুক্ষণের জন্য রেখে ডা. রিফাত রাতের খাবার খেতে গিয়েছিলেন। আরএমও সাহেবকে জরুরি বিভাগে আসতে বললে তিনি চিলমারীতে না থেকেও কোয়াটারে আছেন বলে দাবি করেন। বারবার ডাকা সত্বেও তিনি জরুরি বিভাগে আসেননি। ফোনে কথা বলার একপর্যায়ে কুড়িগ্রামে অবস্থান করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, ডা. রিফাতের ব্যক্তিগত সমস্যা থাকায় কিছু সময়ের জন্য তাজউদ্দীনকে রাখা হয়েছিল। ভবিষ্যতে এমন কাজ হবে না বলেও জানান তিনি।

সিভিল সার্জন কুড়িগ্রাম ডা. এ মোর্শেদ বলেন, অফিসে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X