খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

খানসামায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান। ছবি : কালবেলা
বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস আরফিন শাহ্কে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের জমির উদ্দিন শাহ্ পাড়া (প্লান বাজার) ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দিনাজপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর দুপুর ২টায় জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. তাজ উদ্দিন, ওসি (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডল প্রমুখ।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থতাজনিত কারণে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা আব্বাস আরফিন শাহ্।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আরফিন শাহ্ গোয়ালডিহি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

বিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

১০

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১১

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

১২

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

১৩

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

১৪

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১৫

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

১৬

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

১৭

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

১৮

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

১৯

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

২০
X