পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ট্রেনে আগুন

দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, বেসরকারিভাবে পরিচালিত ঢাকা মেইল ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে ওয়াশের জন্য দাঁড়িয়ে ছিল। আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) এটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাবে। কিন্তু আজ রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা কেরোসিন ঢেলে ট্রেনটিতে আগুন দেয়। এতে ট্রেনের ছ বগির কয়েকটি সিট পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

তিনি আরও জানান, কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত হবে। অভিযান চলছে, দোষীদের বিরুদ্ধে দ্রত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসে কয়েক মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ট্রেনটির ১৫টি সিট পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার জন্য কেউ কেরোসিন ঢেলে আগুন দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১০

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১১

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

১২

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১৩

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

১৪

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

১৫

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

১৬

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

১৭

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

১৮

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১৯

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

২০
X