কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ট্রাকে আগুন 

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি :কালবেলা
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি :কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে খালি ট্রাক রেখে খাবার খেতে যান চালক। এ সময় একদল দুর্বৃত্ত ট্রাকটিতে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ট্রাকচালক গাড়ি রেখে খাবার খেতে যান। ফিরে এসে তিনি গাড়িতে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতা হলে ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১০

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১১

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১২

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৪

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৫

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৭

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৮

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৯

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

২০
X