পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৪:১৭ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৪:১৮ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস যেন অক্ষুণ্ণ রাখতে পারি : সাদ্দাম

মঙ্গলবার পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা
মঙ্গলবার পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার উপর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন, তার সেই বিশ্বাস ও আস্থা আমি যেন অক্ষুণ্ণ রাখতে পারি। আমি দায়িত্ব পালনকালে পঞ্চগড় জেলার মানসম্মান ক্ষুণ্ণ যেন না হয়, সে বিষয়ে আমি সর্তক থাকবো।’

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার যে স্পন্দন রয়েছে তা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আমরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে রুখে দিব।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে পঞ্চগড়েও হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত মেধাবী।’ এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেন।

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে- পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ পঞ্চগড় প্রেস ক্লাবের সিনিয়র গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।

পরে পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১০

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১১

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১২

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৩

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৪

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৫

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৬

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৭

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৮

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৯

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

২০
X