সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ১২

সিলেট জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিলেট জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

সিলেটের গোলাপগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ আহত হয়েছেন ১২ জন। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ের টিকা না থাকায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের তছির আলীর ছেলে তয়মুছ আলী, ফুলবাড়ি গ্রামের সফিকুর রহমান, ছিটাফুলবাড়ি গ্রামের সুভাস রঞ্জন চক্রবর্তী, ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে পারভেজ, ফুলবাড়ি গ্রামের সামির ইসলাম, ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে ছুবু মিয়ার ছেলে শিপলু আহমদ, ছিটাফুলবাড়ি গ্রামের মোছলেম আলীর ছেলে মোকছেদ আলী, টিকরবাড়ি গ্রামের রুহানা বেগম (৩২), নেত্রকোনা জেলার মজুর আহমদের স্ত্রী শিরিন বেগম (৩০), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার ছালবন্দ গ্রামের আজির মিয়ার ছেলে ফারুক মিয়া (১৭), জাকারিয়া আহমদ (১২)।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর রহমান শাহিন। তিনি বলেন, শুক্রবার সকাল থেকেই উপজেলার পৌরসভাসহ বিভিন্ন এলাকা থেকে শিশু মহিলাসহ প্রায় ১২ জন কুকুরের কামড়ে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের টিকা না থাকায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১০

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১১

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১২

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৩

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৪

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

১৭

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

১৮

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

১৯

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

২০
X