শ্রীমঙ্গল (মৌলভীবাজার ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে এক বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

রোববার (৩ ডিসেম্বর) ৭টায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যুগিডর এলাকায় মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সদর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমদ চৌধুরী, সদর উপজেলা বিএনপি সহসাংগঠনিক সম্পাদক মঞ্জু হক, তাতীদলের সাবেক সদস্যসচিব মো. শফিউল আলম জগলু, যুব নেতা আবু সুফিয়ান, জেলা ছাত্রদলের সহসভাপতি মাহবুব আল জামাল, সহসাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকনুনুর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত মিছিল থেকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দিদের মুক্তির দাবি জানান। এছাড়া সরকার পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X