পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতাকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ছাত্রদল নেতা ইমাম হোসেন। ছবি : কালবেলা
ছাত্রদল নেতা ইমাম হোসেন। ছবি : কালবেলা

বরগুনার পাথরঘাটায় ইমাম হোসেন নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১টায় পাথরঘাটা পৌরসভার ৮নং ওয়ার্ডে কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ইমাম হোসেন পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজ বাসা থেকে খাবার খেয়ে ভাড়া বাসায় যাওয়ার সময় পাথরঘাটা কলেজের পেছনে খালি রাস্তায় একা পেয়ে মুখ বাধা চার-পাঁচজন দুর্বৃত্ত এসে ছাত্রদল নেতা ইমাম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। পরে ছাত্রদল নেতার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ বলেন, ইমাম হোসেন ছাত্রদলের একজন ত্যাগী নেতা। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। কারা ইমামকে আক্রমণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যারাই জড়িত থাকুক দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলতেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X