পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পৌর নির্বাচন নিয়ে জটিলতায় পিরোজপুরের ভাণ্ডারিয়া

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাত বছর ধরে নির্বাচন হচ্ছে না পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায়। সম্প্রতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হলেও ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এক সপ্তাহের মধ্যে জটিলতা নিরসনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

জানা যায়, প্রায় সাত বছর নির্বাচন না হওয়া পিরোজপুরের ভান্ডারি পৌরসভায় নির্বাচনের জন্য গত ৩১ মে তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

কিন্তু ভোটার তালিকায় শতাধিক মৃত ব্যক্তির নাম থাকায় সৃষ্টি হয়েছে জটিলতা। বিষয়টি নিয়ে গত ২২ মে মালিক মোহাম্মদ শওকত ইকবাল নির্বাচন কমিশন কার্যালয় বরাবর দরখাস্ত করেন। এ পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট শাকিলা রওশন ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুঁথি হাইকোর্টে রিট করেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে খসড়া ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ (৬ জুন) প্রধান নির্বাচন কমিশনারকে এ নির্দেশনা দিয়েছেন।

মালিক মোহাম্মদ শওকত ইকবাল গণমাধ্যমকে বলেন, 'ভাণ্ডারিয়া পৌরসভার ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন অফিস থেকে এক সপ্তাহের সময় দেয়া হয়েছিল। কিন্তু নির্বাচন অফিস তিন দিনের মধ্যেই সঠিকভাবে যাচাইবাছাই ছাড়াই তালিকা তৈরি করে। সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় শতাধিক মৃত ব্যক্তিকে। এ ছাড়াও এক ওয়ার্ডের ভোটারকে অন্য ওয়ার্ডের ভোটার তালিকায় যুক্ত করা হয়।'

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X