বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে বাসচাপায় মাহিন্দ্রার ২ যাত্রী নিহত

বরিশালের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বরিশালের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বরিশালে বাস চাপায় থ্রি-হুইলারের চালক ও যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত অজ্ঞাত এক নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন থ্রি-হুইলার যাত্রী বরিশাল সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী ও বাবুগঞ্জ উপজেলার ছয় মাইল এলাকার আলতাফ হাওলাদারের ছেলে মো. সেন্টু হাওলাদার (৩২) এবং একই উপজেলার রহমতপুর এলাকার যশোধা জীবন লাল দাসের ছেলে ও থ্রি-হুইলার চালক মতি লাল দাস (৫০)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, মাগরিবের আজানের পর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ থেকে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনালের উদ্দেশে যাত্রী নিয়ে থ্রি-হুইলার রওনা দেয়। থ্রি-হুইলার বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় পৌঁছালে চাকলাদার পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলার থেকে ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, দুর্ঘটনার পর আহত তিনজনের মধ্যে দুজন মারা গেছেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর চাকলাদার পরিবহনের চালকসহ বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুই থানার ওসি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X