তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরকে কুপিয়ে মারলেন জামাতা

আসামী মাহমুদুল হাসান। ছবি : কালবেলা
আসামী মাহমুদুল হাসান। ছবি : কালবেলা

ময়মনসিংহের তারাকান্দায় জামাতার হাতে শ্বশুর খুন হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নেতারাশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্বশুরের নাম কছিম উদ্দিন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নেতারাশি গ্রামের কছিম উদ্দিনের মেয়ে দিপালীর (২৫) সঙ্গে একই উপজেলার রায়জান গ্রামের ইদ্রিছ আলীর পুত্র মাহমুদুল হাসানের সাথে ৩ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৯ মাস বয়সী একজন মেয়ে রয়েছে। কিছুদিন পূর্বে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। আজ শনিবার সকালে মেয়ের জামাই মাহমুদুল হাসান তার শ্বশুরবাড়ি নেতারাশিতে আসে। পরে পারিবারিক বিরোধের বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বিকেল ৩টার দিকে মাহমুদুল হাসান তার মেয়ে সন্তানকে নিয়ে নিজ বাড়িতে যেতে চাইলে তার স্ত্রী ও শ্বশুর কছিম উদ্দিন বাধা প্রদান করে। এতে আসামি মাহমুদুল হাসান ক্ষিপ্ত হয়ে তার শ্বশুরকে এলোপাতাড়ি ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তার শ্বশুরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকাবাসীর সহযোগিতায় মেয়ের জামাই মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X