চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড যে জেলায়

চুয়াডাঙ্গার শীতের সকাল। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার শীতের সকাল। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের এ জেলায় দ্রুত কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ রেকর্ড করা হয়েছে।

এর আগে সকাল ৬টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। অর্থাৎ বেলা বাড়তেই তাপমাত্রার পারদ কমছে।

এর আগে রোববার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এদিন সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, এখন থেকে এ অঞ্চলের তাপমাত্রা কমতেই থাকবে এবং শীতের তীব্রতা বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় বা ভূমি ধস থেকে বাঁচার দোয়া

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল শুরু

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ মেলেনি

সাগরে ট্রলারডুবিতে ৬ জেলে নিখোঁজ 

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা ও পানিদূষণ রোধের নির্দেশ

৬ বছরের আইনি লড়াই / ৩০ লাখ টাকা পেল কারখানায় হাত হারানো সেই নাঈম

বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে: ভূমিমন্ত্রী

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০

বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েট ইইই বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

১০

মসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নেই নতুন কোনো কর

১১

শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৫

১২

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি মুলতবি

১৩

চক্ষুসেবায় মেগা প্রজেক্ট ও বৈশ্বিক সম্মেলনের কো-হোস্ট হচ্ছে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুদিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে

১৫

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৬

খেলা শেষে বাড়ি ফেরেননি ব্রাজিল সমর্থক, মিলল ঝুলন্ত মরদেহ

১৭

‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক

১৮

ইতালিতে সালমার কনসার্টে দুগ্রুপের সংঘর্ষ

১৯

হাইকোর্টের রায়ে দায়িত্বে ফিরছেন ৮ ইউপি চেয়ারম্যান

২০
X