চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় এক রাতেই মুখোমুখি চার লঞ্চ, নিহত ১

দুর্ঘটনা কবলিত লঞ্চ। ছবি : কালবেলা
দুর্ঘটনা কবলিত লঞ্চ। ছবি : কালবেলা

ঘন কুয়াশায় এক রাতেই চাঁদপুর নৌপথে চলাচলকারী পৃথক দুই স্থানে মোট চারটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশালের ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ এবং ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চটি চাঁদপুরের হাইমচরের চরভৈরবী অতিক্রমকালে ঘনকুয়াশায় মুখোমুখি সংঘর্ষের দিকে ধাবিত হয়। গতকাল রাত ১২টার দিকে এই দুর্ঘটনার সময় টিপু-১৪ লঞ্চটির ধাক্কায় সুরভী-৮ লঞ্চের কিনারে থাকা এক যাত্রীর বুকে লঞ্চটির পাইপ ভেঙে জোরে লোহার আঘাত লাগে। এতে ঘণ্টা দেড়েকের মধ্যেই ওই সুরভী-৮ লঞ্চের আহত যাত্রীর মৃত্যু হয়।

বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, লঞ্চগুলোর তেমন কোনো ক্ষতি না হওয়ায় লঞ্চগুলো চলে যেতে অনুমতি দিয়ে দিয়েছি। যার কারণে চাঁদপুরে কোনো লঞ্চ ঘাটে ভিড়াতে হয়নি।

আরেক দুর্ঘটনা প্রসঙ্গে বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ঘনকুয়াশার কারণে চাঁদপুর হয়ে ঢাকা-পটুয়াখালী নৌপথে চলাচলকারী এম ভি এ আর খান-১ এবং ঢাকা-চাঁদপুর নৌ পথে চলাচলকারী এম ভি রফরফ-৭ লঞ্চের মধ্যে রাত সাড়ে ৩টার দিকে মোহনপুরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার টেক্সিন ভেঙে যায়। তবে যাত্রী সাধারণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, লঞ্চের মাস্টার ড্রাইভারদেরকে প্রতিনিয়ত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন কুয়াশার মধ্যে নৌযান পরিচালনা না করার নির্দেশ দেওয়া ছিল। তারা বন্দর বিজ্ঞপ্তির নির্দেশনা অমান্য করে নৌযান পরিচালনা করার কারণেই এ ধরনের দুর্ঘটনা সংঘটিত হলো বলে আমরা ধারণা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১০

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১১

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১২

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১৩

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৪

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৫

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৬

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৭

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৮

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৯

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

২০
X