মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

লাল-সবুজের পতাকা বিক্রি করে সংসার চালান লাল মিয়া

সড়কের পাশে পতাকা হাতে লাল মিয়া। ছবি : কালবেলা
সড়কের পাশে পতাকা হাতে লাল মিয়া। ছবি : কালবেলা

লাল-সবুজের পতাকা হাতে ক্রেতার আশায় ঠাঁয় দাঁড়িয়ে আছেন লাল মিয়া। বিজয়ের মাস উপলক্ষে গত কয়েক দিন ধরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌর এলাকা ও তার আশপাশে সড়কের পাশে এভাবেই দেখা মিলছে তার। এভাবে দুই যুগ ধরে পতাকা বিক্রি করেই চলছে তার সংসার। বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে পতাকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।

সবুজবেষ্টিত লাল বৃত্তে লাল মিয়া নামটি যেন মিশে গেছে তার পেশার সঙ্গে। নামটি কে রেখেছেন জানতে চাইলেই এক গাল হেসে জবাব দিলেন মা-বাবাই শখ করে রেখেছেন।

লাল মিয়ার বাড়ি কুমিল্লা জেলায়। পাঁচ মেয়ে ও স্ত্রী নিয়ে তার সংসার। তিনি মাটিরাঙ্গা বাজারের মূল সড়কের পাশে অলিতে-গলিতে, স্কুল ও কলেজের সামনে পতাকা বিক্রি করেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দেখা হয় পঞ্চান্ন বছর বয়সী লাল মিয়ার সঙ্গে। দীর্ঘ আলাপচারিতায় বেশ সাবলীলভাবেই নিজের জীবন কাহিনি তুলে ধরেন তিনি। নিজেকে সুখী মানুষ দাবি করে তিনি বলেন, এ পেশাটা আমি পছন্দ করি। পেশাকে বুকে ধারণ করি বলেই বিক্রি ভালো হয়। তা দিয়ে চলে সংসার। দেশের জাতীয় দিবস ছাড়াও বিশ্বকাপ ফুটবল ও ক্রিকেট খেলার সময় বিভিন্ন এলাকায় পতাকা বিক্রি করে আসছেন তিনি।

লাল মিয়া জানান, বড় আকারের একটি পতাকা ২০০ থেকে ৩০০ টাকা, মাঝারি আকারের পতাকা ১৫০ থেকে ২০০ টাকা, ছোট আকারের পতাকা আকারভেদে ২০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া ছোট আকারের পতাকা ১০ টাকা এবং হেড বেল্ট ও হ্যান্ড বেল্ট প্রতিটি ১০ টাকা দরে বিক্রি করেন তিনি। দিনে দুই হাজার টাকার মতো বিক্রি হয়। এর অর্ধেকই লাভ বলে তিনি জানান।

পতাকা কিনতে আসা মাটিরাঙ্গায় ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. আল-অমিন জানান, ছোট ভাইয়ের আবদার বিজয় দিবসে পতাকা কিনে দেবার। তাই আবদার পূরণ করতে এক জোড়া পতাকা কিনলাম।

পতাকা কিনতে আসা রমজান আলী বলেন, বছরের অন্য সময় জাতীয় পতাকা কেনার প্রতি মানুষের তেমন আগ্রহ থাকে না। ভাষার মাস, স্বাধীনতার মাস ও বিজয়ের মাসকে সামনে রেখে মানুষ জাতীয় পতাকা কেনে। বিজয় দিবসের মনোগ্রামযুক্ত ফিতা কিনলাম।

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, পতাকা আমাদের বিজয়ের কথা বলে, আমাদের অস্তিত্বের কথা বলে। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে অর্জিত হয়েছে এ দেশের স্বাধীনতা, এসেছে বিজয়। তাই এই বিজয়ের মাসে লাল মিয়ার পতাকা বিক্রি করে জীবিকা অর্জনকে সাধুবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১০

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১১

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১২

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

১৪

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

১৫

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৬

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৭

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১৮

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১৯

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

২০
X