সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে খাল দখলমুক্ত করে জলাবদ্ধতা দূর করব : কাজী আলাউদ্দিন

সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী জনসভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী জনসভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভায় মানিকখালী ব্রিজের টোল প্রত্যাহার এবং উপজেলার সব খাল দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে মানিকখালী ব্রিজের টোলমুক্ত করে জনভোগান্তি দূর করব। আশাশুনির কোনো খালে নেটপাটা থাকবে না। সব খাল দখলমুক্ত করে পুনর্খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করব। বড়দলের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সার্বিক উন্নয়নও করা হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় এ জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, আব্দুর রশিদ মিয়া, রবিউল আউয়াল ছোট, আব্দুল আলিম, মোহাম্মদ তুহিন উল্লাহ, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনসহ উপজেলা যুবদল, শ্রমিক দল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।

সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১০

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১১

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১২

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৩

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৪

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৫

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৬

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৭

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৮

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

২০
X