ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সমৃদ্ধ হবে দাগনভূঞা ও সোনাগাজী : আব্দুল আউয়াল মিন্টু 

ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপি আয়োজিত পথসভায় আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত
ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপি আয়োজিত পথসভায় আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে দাগনভূঞা ও সোনাগাজীকে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলব। গত ১৫ বছর আমাদের এই অঞ্চলে কী সমস্যা ছিল, তা আপনারা সকলেই জানেন। আমি পুরোনো কথা বলে তিক্ততা বাড়াতে চাই না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, আপনাদের সহযোগিতা পেলে সমৃদ্ধ সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা গড়তে চাই। আমি আশা করি অদূর ভবিষ্যতে সে সুযোগ সৃষ্টি হবে। আমি আপনাদের কাছে বহুবার এসেছি, একবার বাবার জন্য এসেছি একবার ভাইয়ের জন্য এসেছি। এবার জীবনের শেষ প্রান্তে এসে নিজের জন্য ভোট চাইতে এসেছি। আশা করি আমরা একত্রে মিলেমিশে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা গড়তে পারব, এই আশা করছি।

তিনি আরও বলেন, গত ১৫ বছর বাংলাদেশের জনগণ যে অন্যায় অত্যাচার সহ্য করেছে তা থেকে মুক্তির একমাত্র পথ নির্বাচন, যা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আমি আশা করি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ফেনী-৩ আসন থেকে আমাকে মনোনয়ন প্রদান করায় প্রাণের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি হাইকমান্ডকে। আমি সহসাই প্রতিটি ইউনিয়ন সফর করব। তখন নিজেরা বসে আলাপ-আলোচনা করে নিজের সমস্যার সমাধান করব।

ওই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X