শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সংবাদকর্মীর ওপর হামলায় গ্রেপ্তার ২

হামলার শিকার হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে সন্দীপন তালুকদার। ছবি : কালবেলা
হামলার শিকার হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে সন্দীপন তালুকদার। ছবি : কালবেলা

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের (৩৭) ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, একই গ্রামের হরিলাল দাসের ছেলে নিহার দাস (৩৫) ও ব্রজেন্দ্র দাসের ছেলে জিবেশ দাস (৩০)।

১৩ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংবাদকর্মীর নিজ বাড়ি নতুন যাত্রাপুর গ্রামে সন্দীপনের ওপর হামলার ঘটনায় তার পিতা সীতেশ তালুকদার বাদী হয়ে ১৪ ডিসেম্বর ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বার (৬)। গ্রেপ্তারকৃতরা উক্ত মামলার তালিকাভুক্ত আসামি বলে জানান মামলা আইও এসআই লুৎফর রহমান।

খোঁজ নিয়ে জানা যায় ১৩ ডিসেম্বর রাতের খাবার খেয়ে সন্দীপন পাড়ায় বেড়াতে গেলে কয়েকজন লোক মিলে লোহার রড দিয়ে এলোপাতাড়ি তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে গুরুতর আহত সন্দীপনকে দ্রুত তার আপন ছোট ভাই ঝুটন তালুকদার শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে সন্দীপনের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে আহত সন্দীপন তালুকদার বলেন, রাতের খাবার খেয়ে ঘরের বাইরে গিয়েছিলাম, হঠাৎ গ্রামের হরিলাল দাসের নেত্রীত্বে ৫ থেকে ৬ জন আমার ওপর হামলা চালায়। হরিলাল দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি কালবেলাকে জানান, তারা ভাই ভাই ঝগড়া করে আমাদের গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাদের গ্রামবাসীর সঙ্গে সন্দীপনদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানান। এ বিষয়ে শাল্লা থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে। এর মধ্যে জমি সংক্রান্ত বিষয় একটি। হামলার ঘটনায় মামলা হয়েছে, দুই আসামি গ্রেপ্তার হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

১০

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

১১

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

১২

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

১৩

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

১৪

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

১৫

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

১৬

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১৭

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

১৯

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

২০
X