ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশপ্রেম লালন করে চলে তাদের সংসার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পতাকা হাতে একজন দেশপ্রেমিক ফেরিওয়ালা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পতাকা হাতে একজন দেশপ্রেমিক ফেরিওয়ালা। ছবি : কালবেলা

লাল-সবুজ রঙের পতাকা আমাদের পরিচয়ের একমাত্র বাহক। এই পতাকা আমাদের মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাস। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চিহ্ন বহন করছে এই লাল-সবুজের পতাকা। এই পতাকা আমাদের গর্ব, আমাদের চিরঞ্জীব অহংকার।

শনিবার (১৬ ডিসেম্বর) দেশজুড়ে পালিত হবে মহান বিজয় দিবস। সেই অপেক্ষায় পুরো দেশবাসী। দেশজুড়ে উড়বে জাতীয় পতাকা। বিজয়ের মাস এলেই লাল-সবুজ ফেরিওয়ালাদের পতাকা বিক্রির ধুম পড়ে। এ সময় ফেরিওয়ালাদের হাতে থাকে বিজয়ের নিশান বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দেখা যায়, পতাকা হাতে ফেরিওয়ালাদের পথচলা, এ যেন এক মুগ্ধকর দৃশ্য। বিজয়ের মাসে ফেরিওয়ালারা রাস্তায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন। তাদের দেখে পতাকা কিনতে ক্রেতারাও ভিড় করছেন। যার যার চাহিদা অনুযায়ী নিচ্ছেন পতাকা। শিশুদের হাতেও শোভা পাচ্ছে আমাদের পরিচয়ের বাহক লাল-সবুজের পতাকা।

মাদারীপুরের শিবচর উপজেলার চরকামারকান্দি গ্রামের সালাউদ্দিন আহমেদ (৩৫) এসেছেন এই উপজেলায় পতাকা বিক্রি করতে। তিনি বলেন, আমার পরিবার দরিদ্র হওয়াতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছি। পরে সংসারের হাল ধরতে হয়। সারা বছর রঙের কাজ করি। বিজয় মাস এলেই রঙের কাজ বাদ দিয়ে জাতীয় পতাকা বিক্রি করতে বিভিন্ন এলাকায় ছুটে যাই। শিবচর থেকে পতাকা বিক্রি করতে করতে ব্রাহ্মণপাড়া উপজেলায় এসেছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাসিন্দা মাহতাব হোসেন জানান, সংসার চালাতে বিভিন্ন সময়ে নানারকম কাজ করেন তিনি। বিশেষ করে রাষ্ট্রীয় বিশেষ দিনগুলো সামনে রেখে জাতীয় পতাকা বিক্রি করেন তিনি গত আট বছর ধরে। এতেই চলে তার পাঁচ সদস্যের সংসার।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া বলেন, দেশের জন্য নিজের জীবন বাঁজি রেখে এ দেশকে স্বাধীন করেছি। লাল-সবুজের পতাকাই আমাদের মনে করে দেয় বিজয়ের কথা। লাল-সবুজের পতাকা মানুষের মধ্যে বিজয়ের চেতনা জাগিয়ে তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

২৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশ হয়নি, বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

যেখানে সেনা অবস্থান, সেখানে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের প্রেরণা: রাজশাহীর ডিসি

ইরানকে ভদ্র আচরণ করার সতর্কবার্তা ট্রাম্পের

দুই সপ্তাহে ২৫ বাড়ি বিলীন, তিস্তার কবলে সর্বস্বান্ত নদীপাড়ের মানুষ

দেশে ফিরেছেন স্পিকার

ফাইনালে উঠেই কড়া জবাব দিলেন লিওনেল মেসি!

১০

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ

১১

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

১২

সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

১৪

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

১৫

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

১৬

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ্গ, কী ভুল ছিল ইংল্যান্ডের

১৭

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

১৮

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

১৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

২০
X