মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে নির্বাচনের তপশিল বাতিল করতে হবে : বাম গণতান্ত্রিক জোট

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিল। ছবি : কালবেলা
সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিল। ছবি : কালবেলা

একতরফা নির্বাচনী তপশিল বাতিল, সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ল কলেজের সামনে থেকে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সনজয় কান্ত দাশের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডা. হরিধন দাশ, সিপিবি জেলা অ্যাডভোকেট নিরঞ্জন দাশ খোকন, বাসদ জেলা সদস্য মাছুমা খানম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করে বলেন, প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করার অভিযোগে জনগণ এদের ক্ষমা করবে না। দেশ এক সংকটের মধ্যে আছে। তামাশার নির্বাচন সংগঠিত হলে এই সংকট আরও বাড়বে। বিদেশি আধিপত্য দেশকে নতুন সংকটে ফেলতে চাইবে। এর দায় সরকারকেই নিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, হচ্ছে আওয়ামী লীগ ও তার ভাগবাটোয়ারার সহযোগীদের নির্বাচন। এখানে ‘ইলেকশন’ নয়, হবে ‘সিলেকশন’।

নেতৃবৃন্দ অবিলম্বে নির্বাচনী তপশিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নতুন নির্বাচনী তপশিল ঘোষণার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১০

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১১

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১২

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৩

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৪

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৫

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৬

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৮

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৯

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

২০
X