দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় ব্যবসায়ীদের ধর্মঘট

রাজশাহীতে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের ধর্মঘট। ছবি : কালবেলা
রাজশাহীতে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের ধর্মঘট। ছবি : কালবেলা

রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩টি দোকানে জরিমানা করায় দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে দুর্গাপুর থানা পুলিশ সমাধানের বিষয়ে আশ্বস্ত করলে ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যান। তবে ব্যবসায়ীরা এর সমাধান না হওয়া পর্যন্ত দোকান-পাট বন্ধ রাখার ঘোষণা দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, বিজয় দিবস পালনে যেসব ব্যবসায়ীরা চাঁদা দেয়নি তাদের দোকানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র।

জানা গেছে, দুর্গাপুর বাজারে হাঠৎ করেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। এ সময় বাজারের থানা মোড়ে ভাই ভাই গার্মেন্টসের মালিক কাজলের বিক্রিত মালামালের ক্রয়ের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ৭ হাজার, সরকার ফার্মেসি মালিক ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ২০ হাজারসহ ৩টি দোকানে জরিমানা করে। এ সময় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। পরে বিক্ষোভ করতে থাকেন তারা। এরপর বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ম্যাসেজে দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম আশ্বস্ত করলে ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যান।

এদিকে এমন ঘটনায় দোকানপাট বন্ধ থাকায় সাপ্তাহিক হাটবার হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। বিশেষ করে ফার্মেসির দোকান বন্ধ থাকায় বেশি বিপাকে পড়েছে রোগীরা। দুর্গাপুর কেমিস্ট অ্যান্ড ডায়াগনিস্ট সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, বারবার এ ধরনের অভিযান ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা আন্দোলন করছে। এর সুষ্ঠু সমাধান না হলে আন্দোলন চলবে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে গেছেন। ইউএনও স্যার বাইরে আছেন। স্যার এসে বিষয়টি দেখবেন।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র বলেন, মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখা ও কাগজপত্র সঠিক না থাকায় আইনগতভাবেই তাদের জরিমানা করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১০

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১১

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১২

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৩

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৪

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৫

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৬

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৭

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৮

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৯

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

২০
X