বগুড়া ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় তিন দিনের ইজতেমা শুরু হচ্ছে আজ

ইজতেমা ময়দান। ছবি : সংগৃহীত
ইজতেমা ময়দান। ছবি : সংগৃহীত

বগুড়ায় প্রতিবারের মতো এবারও আগামীকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। বগুড়া শহরতলীর বারপুর ঝোপগাড়ি এলাকায় এ ইজতেমা শুরু হবে। এরই মধ্যে মুসুল্লিরা বগুড়ায় এসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর উদ্বোধনী আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে।

ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে প্রায় ১০ একর জমির ওপর এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইজতেমায় প্রায় লাখো মুসুল্লির আগমন ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছে।

ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য মশিউর রহমান শাহীন জানান, ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধানে প্রতিবারের মতো বগুড়ায় বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

তিনি জানান, ইজতেমায় লাখো মুসুল্লির থাকার জন্য বাঁশের খুটির সঙ্গে চট দিয়ে সামিয়ানা টানিয়ে বিশাল প্যান্ডেল নির্মাণ, দেড় হাজার মুসুল্লির একসঙ্গে অজুর ব্যবস্থা, সহস্রাধিক টয়লেট স্থাপন করা হয়েছে। এ ছাড়াও গোসলের জন্য তিনটি পুকুরপাড়ে বাঁশের মাচা ফেলে ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শতাধিক সাথী (স্বেচ্ছাসেবক) সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ইজতেমা ময়দানে মুসুল্লিদের বিনামূলে প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতার জন্য এবার বিদেশি মেহমানদের ঢাকার বাইরে আমন্ত্রণ জানানো হয়নি।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, মুসুল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠানের লক্ষ্যে ময়দানে কঠোর নজরদারি রাখা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে ইজতেমা ময়দান।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) স্নিগ্ধ আকতার জানান, ইজতেমা ময়দানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। মুসুল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ইজতেমা মাঠে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি তাবলিগ জামায়াতের নিজস্ব সদস্যেরাও পাহারার দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X