হিলি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হিলিতে এক দিনের ব্যবধানে দাম কমলো কাঁচামরিচের

কাঁচামরিচ।
কাঁচামরিচ।

দিনাজপুরের হিলিতে এক দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ১২০ টাকা কমেছে। এক দিন আগেও ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মীর শহিদ বলেন, কাঁচামরিচের দামের যে ঊর্ধ্বমুখী তাতে গত কয়েকদিন ভয়েই কিনিনি। আজ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম অন্য সব পণ্যকে ছাড়িয়ে গেছে। দাম বাড়তে বাড়তে ৫০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তবে আজকে কিছুটা কমেছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, গরম ও বৃষ্টিপাত হবার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এদিকে আমদানি ও সরবরাহও বন্ধ। এতে পণ্যটির দাম বেড়েছে। তবে গতকালের চেয়ে আজ মোকামে কাঁচামরিচের দাম কিছুটা কম। দেশীয় কাঁচামরিচের পাশাপাশি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হলে দাম আরও কমবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, সরবরাহ কমে দেশের বাজারে কাঁচামরিচের দাম অস্থিতিশীল হয়ে উঠেছে। দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে ২৫ জুন আমদানির অনুমতি দেয় সরকার। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের সাত আমদানিকারক তিন হাজার টন কাঁচামরিচ আমদানির অনুমতি পায়। আইপি হাতে পেয়ে এলসি খুলে আমদানিকারকরা ভারতীয় রপ্তানিকারককে কপি দেওয়ায় দীর্ঘ ১০ মাস বন্ধের পর ২৬ জুন থেকে আমদানি শুরু হয়। তবে এক দিন পরই ঈদের ছুটির ফাঁদে আমদানি বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X