রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পুরোনো ছবি
পুরোনো ছবি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ওই দুই রুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কালবেলাকে জানায়, রোববার সন্ধ্যার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলে বিকন বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ বাড়ে এবং দৌলতদিয়া ঘাট এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে চালক ও যাত্রীরা। আর বয়স্ক ও শিশুদের বেশি কষ্ট পোহাতে হচ্ছে।

ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ইঞ্জিনচালিত ট্রলারে করে ঝুঁকি নিয়ে নিয়ে যাত্রীদের পারাপার করা হচ্ছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ ভুইয়া কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে রাত ১টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া ঘাটের প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। ১টি লোড করা আছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

অন্যদিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন কালবেলাকে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ আছে। কুয়াশা কমে গেলে আবার এ নৌপথে লঞ্চ চলাচল শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X