চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করলে, সব ছেড়ে নৌকায় উঠে যান’

কুমিল্লায় বক্তব্য দিচ্ছেন মুজিবুল হক মুজিব। ছবি : কালবেলা
কুমিল্লায় বক্তব্য দিচ্ছেন মুজিবুল হক মুজিব। ছবি : কালবেলা

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব বলেছেন, যারা আওয়ামী লীগ করে নৌকার বাইরে চলে গেছেন তাদের প্রতি অনুরোধ, যদি সত্যিকারে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করেন, জননেত্রী শেখ হাসিনাকে যদি মানেন, নৌকার প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে সব ছেড়ে দিয়ে নৌকায় উঠে যান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মিয়াজার হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১০ দিন সমস্ত চৌদ্দগ্রাম ঘুরে ঘুরে দেখলাম, চারদিকে শুধু নৌকার জোয়ার। মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। জনগণ অধীর আগ্রহে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষা করছে। গোটা চৌদ্দগ্রামের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, আমার নেত্রী এবার ছাড়া আরও সাতবার আমাকে নমিনেশন দিয়েছেন। চারবার আমি পাস করেছি। ৩ বার সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর সাহেব যিনি এখন বেঁচে নেই, তাহের সাহেব যিনি এখনো বেঁচে আছেন এবং আল্লাহ আরও বাঁচিয়ে রাখুন- আমার কাছে ফেল করেছেন। কাজী জাফর সাহেব, তাহের সাহেব তাদের দলের বড় নেতা কিন্তু এখন যারা আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে আমাকে গালাগাল করছে তারা কী তাদের চেয়েও বড় হয়ে গেছেন। আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। এ চৌদ্দগ্রামের মানুষ ভালো, তারা বুদ্ধি বিবেক খাটিয়ে আগামী ৭ তারিখ নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এবং যারা দলের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছে তাদের বিচার করবেন।

তিনি আরও বলেন, কিছু লোক আওয়ামী লীগ করে টিকিট না পেয়ে নৌকার বিরুদ্ধে চলে গেলেন। অন্য মার্কার ভোট করছেন, তাদের আদর্শ ঠিক আছে কি না আপনাদের কাছে বিচার দিলাম। দুইজন নেতা, একজন তমিজউদ্দিন সেলিম আরেকজন জসীম উদ্দিন দলের মনোনয়ন চেয়েছেন। না পেয়ে বললেন, আমরা নেত্রীর কাছে টিকিট চেয়েছি। দিলে ভোট করতাম। যেহেতু নেত্রী দেননি, মুজিব ভাইকে দিয়েছেন তার পক্ষে আছি, তার জন্য কাজ করব। এরা দলের পরীক্ষিত কর্মী এটাই পরীক্ষিত কর্মীর কাজ।

মিয়া মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লা বাবুল, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এবিএমএ বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেব লীগের উপদেষ্টা আবু তাহের, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য তমিজ উদ্দিন সেলিম, অ্যাডভোকেট আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল বারি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১০

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১১

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১২

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৩

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৪

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৫

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৬

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৭

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৯

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

২০
X