চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিসে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিসে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় রাতের অন্ধকারে নৌকা প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিসে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর রাতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ড হারং গ্রামের বক্সীর পোল এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন এসে এ ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। জানা যায়, ওই ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকা প্রার্থীর ওই নির্বাচনী কার্যালয়ে প্রতিদিন অবস্থান নেন এবং নির্বাচনী প্রচার করেন। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত নেতাকর্মীরা ওই অফিসে কার্যক্রম শেষে চলে যাওয়ার পর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই নির্বাচনী কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে পুরো অফিসটিতে ভাংচুর চালায়। কার্যালয়ের সিসি ক্যামেরায় সেই হামলার ভিডিওর কিছু চিত্র পাওয়া যায়। সেখানে দেখা যায়, তিনজন দুর্বৃত্ত হাতে ছেনি নিয়ে কার্যালয়টিতে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে ভাংচুর চালায়। এতে নির্বাচনী অফিসের টেবিল চেয়ার, ব্যানার, পোস্টার, অস্থায়ী কর্যালয়ের বেষ্টনীসহ প্রয়োজনীয় সামগ্রী তছনছ করে।

নৌকা প্রতীক সমর্থকদের অভিযোগ, প্রচার শুরুর দিন থেকে ঈগল প্রতীক প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত লোকজন একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ঈগল প্রতীকের লোকজনই পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ সময় স্থানীয় লোকজন এ হামলার তীব্র প্রতিবাদ জানান।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X