আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দুইবার ব্যর্থ হয়েও ৭ বছর পর বিসিএসে সফল রুবেল ​​​​​​

৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত রুবেল শেখ। ছবি : সংগৃহীত
৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত রুবেল শেখ। ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে প্রশাসন ক্যাডারে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল শেখ সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

২৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে ৪৩তম বিসিএসে ক্যাডার ও ননক্যাডারে সুপারিশপ্রাপ্তদের ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে ক্যাডার ও ননক্যাডার মিলিয়ে মোট দুই হাজার আটশ পাঁচজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ২৭৬তম স্থান লাভ করেছেন আদমদীঘির রুবেল শেখ। রুবেল শেখ বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের সাঁকোয়া গ্রামের আনছার আলী শেখের ছেলে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগ থেকে ২০১৬ সালে স্নাতক সম্পন্ন করেন। এর আগে তিনি ২০০৯ সালে আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০১১ সালে সান্তাহার সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

৪৩তম বিসিএস ছিল রুবেল শেখের চতুর্থ বিসিএস। প্রথম দুটি বিসিএস পরীক্ষায় ব্যর্থতার পর থেমে না গিয়ে নতুন উদ্যোমে শুরু করেন পড়াশোনা। ২০১৬ সালের নভেম্বর মাসে স্নাতক শেষ করে দুই মাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। চাকরিরত অবস্থায় অনুভব করেন দেশের জন্য ও দেশের মানুষের জন্য সরাসরি কাজ করার সুযোগ রয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারে থেকে। এর পরই তিনি সেই চাকরি থেকে ইস্তফা দিয়ে শুরু করেন বিসিএসের জন্য প্রস্তুতি। দীর্ঘ ৭ বছর দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ তিনি এ সফলতার দেখা পেয়েছেন। ৪৩তম বিসিএসে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

রুবেল শেখের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ প্রায় ৭ বছরের প্রচেষ্টায় ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার সফলতার মূলে জান্নাত সমতুল্য মাতা-পিতার অবদান সর্বোচ্চ অনুপ্রেরণামূলক। এহেন সাফল্য অর্জনে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে সকলের প্রতি চিরকৃতজ্ঞ। আমি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রজাতন্ত্রের সেবা করতে সর্বাত্মক চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১০

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১১

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১২

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৩

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৪

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৫

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৬

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৭

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৮

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৯

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

২০
X