নাটোর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে ইমো হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার তরুণ

গ্রেপ্তার হওয়া মো. ফাহিম। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া মো. ফাহিম। ছবি : কালবেলা

নাটোরের লালপুর উপজেলায় ইমো আইডি হ্যাক করে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় মো. ফাহিম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফাহিম জেলার লালপুর উপজেলার চামটিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

অন্যদিকে ভুক্তভোগী কামরুল হাসান (৩৫) জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পঞ্চনন্দপুর গ্রামের আব্দুল কাদের আলীর ছেলে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, জাবেদ আলী নামের একটি ইমো আইডি থেকে জরুরি প্রয়োজনের কথা বলে কামরুল হাসানের আইডিতে বিভিন্ন সময় মোট ৫৫,৭০০ টাকা চাওয়া হয়। ভালো বন্ধু হওয়ায় কামরুল হাসান বন্ধু জাবেদ আলীকে ওই টাকা সরল বিশ্বাসে বিকাশের মাধ্যমে পাঠান। একপর্যায়ে সন্দেহ হলে কামরুল হাসান বন্ধু জাবেদ আলীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ইমো হ্যাকার দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। পরে তিনি বাদী হয়ে লালপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ লালপুর উপজেলার চামটিয়া এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X