লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ
বন্যা পরিস্থিতি

নামতে শুরু করেছে তিস্তার পানি

তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। ছবি : কালবেলা
তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। ছবি : কালবেলা

ভারী বর্ষণ ও উজানের ঢলে আকস্মিক বন্যা পরিস্থিতির পর লালমনিরহাটের তিস্তা তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলের বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। এর আগে পানিপ্রবাহ কমে সকাল ৯টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

যদিও একই দিন ভোররাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ বেড়ে যায়। পরে সকাল ৬টায় ওই পয়েন্টে পানিপ্রবাহ বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে রেকর্ড করা হয়।

এদিকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির পরিমাপ কমলেও এখনো লালমনিরহাটের নিম্নাঞ্চলের কিছু বাড়িঘরে পানি রয়েছে। এখনো পানিতে তলিয়ে রয়েছে বাদাম, আমন বীজতলা ও সবজি ক্ষেত, পানির নিচে রাস্তাঘাট। বন্যাকবলিত কিছু বাড়িঘর থেকে পানি নেমে গেলেও রয়েছে কর্দমাক্ত। ফলে চলাচলে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।

সদর উপজেলার আনন্দবাজার তিস্তাপাড়ের বাসিন্দা করিমন বেগম কালবেলাকে বলেন, ঘরের পানি নেমে গেছে। রান্নাঘরের চুলা ভিজে আছে। পুরো বাড়িতে কাদা। চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে।

তিস্তা গবর্ধন চরের বাসিন্দা আবদুর রহিম বলেন, বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়েছে সবজি ও বাদাম ক্ষেত। পানি কমে যাচ্ছে, তবে কাদাযুক্ত রাস্তাঘাটে চলাচলে ভোগান্তি বেড়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, পানি আবারও কমতে শুরু করেছে। ঈদের আগে ও পরে জেলার বন্যাকবলিত ইউনিয়নগুলেতে ৩০০ টন চাল বিতরণ করা হয়েছে। আরও চাহিদা পাঠানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১০

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১২

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৩

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৪

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৫

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৬

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৮

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৯

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

২০
X