কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঘোড়ায় চড়ে নৌকায় ভোট চাইলেন সাঈদ খোকন

সুসজ্জিত ঘোড়ায় চড়ে নৌকায় ভোট চাইছেন মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা
সুসজ্জিত ঘোড়ায় চড়ে নৌকায় ভোট চাইছেন মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা

পুরান ঢাকার বিভিন্ন সড়কে ঘোড়ায় চড়ে গণসংযোগ ও মিছিল করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে এ গণসংযোগ ও মিছিল শুরু হয়।

কর্মসূচির শুরুতেই সুসজ্জিত ঘোড়ায় চড়েন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। মিছিলটি সূত্রাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাতি, ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র নিয়ে জাঁকজমকপূর্ণ এই বর্ণাঢ্য মিছিলে দলীয় হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা নৌকা প্রতীক এবং সাঈদ খোকনের পক্ষে স্লোগান দেন। ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আ্বান জানান।

পরে মিছিলটি বংশালের ইংলিশ রোড হয়ে নর্থ- সাউথ রোডে গিয়ে শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, প্রিয় নেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। আর আমি সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের সুখ-দুঃখের কথা জাতীয় সংসদে তুলে ধরার মাধ্যমে নাগরিকদের খেদমত করব, ইনশাআল্লাহ।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আগামী ৭ জানুয়ারি আমরা নিজেরা ভোট দিব, আমাদের পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে নিয়ে যাব। ওইদিন বিকেলে আল্লাহ যদি সহায় হোন তাহলে আমরা নেত্রীর হাতে বিজয় তুলে দিব, ইনশাআল্লাহ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, দীর্ঘ একমাস কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার দলের নেতাকর্মীরা। তারা প্রিয় নেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষে প্রতিটি বাড়িতে, প্রতিটি মহল্লায় নৌকা মার্কায় ভোট চেয়েছেন, মানুষের দোয়া কামনা করেছেন। আমি আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই পরিশ্রম বৃথা যাবে না। আগামী ৭ জানুয়ারি জনগণ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে।

তিনি বলেন, আপনাদের দোয়া-সমর্থন নিয়ে এবং আপনাদের ভোটে জয়ী হতে পারলে আপনাদের সুখে-দুঃখের কথা মহান সংসদে গিয়ে তুলে ধরার মধ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। যেভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র থাকা অবস্থায় আপনাদের পাশে ছিলাম, সাথে ছিলাম। ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১০

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১১

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১২

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৩

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৪

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

১৫

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

১৬

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১৭

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৮

সংসদে আইন পাস / অনলাইন জুয়ায় ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা

১৯

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

২০
X