শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই ফুলমনি পেলেন সহায়তা

খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব। ছবি : কালবেলা
খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলওয়া আন্দিয়াপুকুর এলাকার অসহায় নব্বই ঊর্ধ্ব বৃদ্ধা ফুলমনি মুর্মুর পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিন মাসে নিত্যপ্রয়োজনীয় খাবার চাল, ডাল, তেল, কাঁচাবাজারসহ শীতবস্ত্র এবং শাড়ি নিয়ে বৃদ্ধার বাড়ি গিয়ে হাজির হন।

এর আগে গত ৩০ ডিসেম্বর ‘পাশেই বসবাস সন্তানদের, তবু জীর্ণ ঘরে ধুঁকছেন ৯০ বছরের ফুলমনি’ এই শিরোনামে কালবেলা ভিডিও সংবাদ প্রকাশ করে। বিষয়টি ঘোড়াঘাট উপজেলা যুবদলের সদস্য সচিবের নজরে এলে তিনি তার সহায়তার ব্যবস্থা করেন।

জানা গেছে, বৃদ্ধা ফুলমনি মুর্মু বিধবা হয়েছেন অনেক আগে। তার চার ছেলে ও দুই মেয়ে। সবাই বিয়ে করেছেন। বড় তিন ছেলে বিয়ে করে পাশাপাশি থাকলেও ভরণপোষণ তো দূরের কথা দেখতেও আসেন না তারা। তার ছোট ছেলে তার সঙ্গে থাকত এবং তার দেখাশোনাও করত। বেশ কিছু দিন আগে ছেলেটা মারা যায়। মৃত ছেলের একমাত্র সন্তান স্যামুয়েলকে আঁকড়ে ধরে এখন বেঁচে আছেন ফুলমনি মুর্মু।

কথাগুলো বলতে গিয়ে তার চোখমুখে ফুটে ওঠে দীর্ঘদিনের বেদনা। চোখ দুটি হয়তো কারও জন্য অপেক্ষা করছে। পাশেই তার দেহের মতোই ভাঙা শরীর নিয়ে কোনোমতে দাঁড়িয়ে আছে একমাত্র মাথা গোঁজার বাড়িটি। বাড়িটি দেখে বোঝাই যাচ্ছে, বহুদিন মেরামত না করার কারণে ঘরের টিন একেবারেই নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভেঙে গেছে ঘরের একপাশের দেয়াল। ঘরের বারান্দায় একটি পুরোনো চৌকি পেতে নাতিকে নিয়ে কোনো রকমে রাতযাপন করেন। মাথার ওপর ভাঙা টিনের ছাদ থাকলেও সেখানে নেই নিরাপত্তা, নেই স্বস্তি। ১৩ বছরের নাতি স্যামুয়েল হেমব্রম মানুষের বাড়ি বাড়ি গিয়ে টুকটাক কাজ করে অথবা অন্যের গরু-ছাগল মাঠে চরিয়ে যে সামান্য আয় হয়, তা দিয়ে চলছে দাদি-নাতির দিন।

ঘোড়াঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান জানান, সন্তান থাকা সত্ত্বেও তিনি চরম অবহেলায় দিন কাটাচ্ছেন। এটি শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের ব্যর্থতা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, মানবিক দায়িত্ব থেকে পাশে দাঁড়িয়েছি। অল্প কয়েকদিনের মধ্যেই বৃদ্ধা ফুলমনি মুরমুর বসতঘরসহ টিনের চালা মেরামত করে দেওয়া হবে।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের জন্য দোয়া কামনা করেন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের ক্ষমা চাওয়া উচিত: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X