ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

সভাপতি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বের জেরে বিদ্যালয়ে আগুন : পুলিশ

ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের অফিস কক্ষে শুক্রবার ভোরে অগ্নিসংযোগ করা হয়। ছবি : কালবেলা
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের অফিস কক্ষে শুক্রবার ভোরে অগ্নিসংযোগ করা হয়। ছবি : কালবেলা

নির্বাচনী সহিংসতার আগুন নয়, প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দ্বন্দ্বের জেরে ডকুমেন্টস পুড়তে এ অগ্নিসংযোগ করা হয়েছে বলে পুলিশের দাবি। ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিস কক্ষে শুক্রবার ভোরে এ অগ্নিসংযোগ করা হয়। বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টায় ফেনীর পুলিশ সুপার জাকির হাসান প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিদ্যালয়ের অডিট সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ও ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবদুল হকের দ্বন্দ্বের জেরে গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন লাগিয়ে নষ্ট করার জন্য পিয়ন আবু বক্কর সিদ্দিক পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেন।

পুলিশ সুপার আরও বলেন, পিয়ন আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে একটি দোকান থেকে এক লিটার পেট্রল কিনে বিদ্যালয়ের অফিস কক্ষে রাখেন। পরদিন শুক্রবার ৫ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে বিদ্যালয়ে এসে আলমারি খুলে পেট্রল ছিটিয়ে রুম থেকে বের হয়ে জানালার কাচের ফাঁক করে দিয়াশলাই দিয়ে আগুন লাগিয়ে বাড়িতে চলে যায়। বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রহমান আজাদ সকালে মর্নিং ওয়াক করতে এবং বিদ্যালয়ের পেন্ডিং কাজ করতে গেলে বিদ্যালয়ে আগুন দেখে পিয়ন আবু বক্করকে মুঠোফোনে কল দেন।

পুলিশ সুপার আরো জানান, পিয়ন আবু বক্করকে আরো জিজ্ঞাবাসাবাদে জানা যাবে কার ইন্ধনে বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লাগিয়েছে। পুলিশ এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়টির পিয়ন আবু বক্কর ছিদ্দিককে আটক করলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে এমন তথ্য দেন। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির মধ্যে বিরোধের জেরে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। গত ৪ ডিসেম্বর হাইকোর্ট বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য কুমিল্লা বোর্ডকে আদেশ দিয়েছেন। এ ছাড়া বরখাস্তকৃত প্রধান শিক্ষককে চাকরিতে যোগদান করে বকেয়া পরিশোধের আদেশ দেন। কিন্তু সভাপতি হাইকোর্টের আদেশ অমান্য করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে যোগদান করতে দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১০

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১১

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১২

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৩

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৪

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৫

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৬

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৭

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৮

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৯

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

২০
X