নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস সংযোগের বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ

নরসিংদী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নরসিংদী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে গ্যাস-সংযোগের ছিদ্র থেকে হওয়া বিস্ফোরণে নারী, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার নুরালাপুর ইউনিয়নের বড় গদাইরচর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ ওই পাঁচজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

দগ্ধ পাঁচজন হলেন- বড় গদাইরচর এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে শামীম মিয়া (৪০), শামীমের স্ত্রী আকলিমা (৩২), তাদের মেয়ে সানজিদা আক্তার (১৪) ও রিয়ামনি (৯) এবং শামীমের ছোট ভাই রশিদ মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় গদাইচর এলাকায় পাশাপাশি দুটি টিনশেড ঘরে বসবাস করেন পরিবারটির সদস্যরা। ওই দুই ঘরের মাঝবরাবর অবৈধ গ্যাসলাইনের একটি পাইপ আছে। ওই পাইপের একটি ছিদ্র থেকে বের হওয়া গ্যাস শামীমের পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভোর ৪টার দিকে আকলিমা রান্না বসাতে চুলায় আগুন দিলে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আকলিমাসহ ঘুমন্ত অবস্থায় শামীম, সানজিদা, রিয়ামনি ও রশিদ দগ্ধ হন। এ সময় ঘর দুটির বিভিন্ন জায়গার দেয়াল ফেটে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী আলগী এলাকার মানিক মিয়া বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস-সংযোগ দিচ্ছেন। সম্প্রতি শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেন দিয়ে বিলকিস নামের এক নারীর বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ দেন মানিক মিয়া। ধারণা করা হচ্ছে, শামীম মিয়ার বাড়ির শৌচাগারের পাইপ দিয়ে শামীমের ঘরে ঢুকে পড়েছিল ওই গ্যাস।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ পাঁচজনকে ঢাকায় পাঠানোর ঘটনা শুনে এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনের ছিদ্র থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X