আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন জনগণ : আইনমন্ত্রী

আখাউড়ার পৌর মুক্তমঞ্চে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : কালবেলা
আখাউড়ার পৌর মুক্তমঞ্চে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : কালবেলা

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের জনগণ জামায়াত-বিএনপির সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি গ্রহণ করেছে।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়কবাজারের বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।

আইনমন্ত্রী আরও বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে ক্ষমতা সম্পর্কে মানুষের ধারণা পাল্টে দিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে ’৭৫-পরবর্তীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে শাসন করতেন। তাদের কাছে ক্ষমতা মানে শাসন। জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা মানে জনগণের সেবা। শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশের উন্নয়ন করেছেন। বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। এর আগে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পৌর মুক্তমঞ্চে আইনমন্ত্রী আনিসুল হককে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আনিসুল হক বিপুল ভোটে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১০

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১২

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৩

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৪

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১৭

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১৮

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৯

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X