রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

রাজশাহী জেলা ম্যাপ : গ্রাফিক্স কালবেলা
রাজশাহী জেলা ম্যাপ : গ্রাফিক্স কালবেলা

রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। নিহত সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী। নিহতরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে ওসি সাইদুর রহমান বলেন, মোটরসাইকেলে করে সাঈদ সারোয়ার ও হোসেন পুঠিয়া থেকে বাগমারা উপজেলার তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি যাত্রীবাহী বাস। আর ওই দুজনের মোটরসাইকেলের গতি বেশি ছিল। তারা কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষ হয় এবং বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। দুপুর ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিল।

ওসি সাইদুর রহমান বলেন, নিহতদের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। তারা দুর্ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন। নিহতদের পরিবার যেভাবে চাইবেন সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১০

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১১

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৩

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৪

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৫

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৬

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৭

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৯

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

২০
X