রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৪০০ শীতার্তের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

রাজশাহীতে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের শীতার্তের মাঝে কম্বল বিতরণ। ছবি : কালবেলা
রাজশাহীতে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের শীতার্তের মাঝে কম্বল বিতরণ। ছবি : কালবেলা

রাজশাহীতে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের অধিনস্থ সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের ব্যবস্থাপনায় ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) আয়োজনে ৪০০ (চারশ) দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় পুঠিয়ার লস্করপুর ডিগ্রি মহাবিদ্যানিকেতন মাঠে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) অধিনায়ক লে. কর্নেল শামীম আহমেদ ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর।

বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে এলাকার স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্বল হাতে পেয়ে পুঠিয়ার কৃষ্ণপুর এলাকার পঙ্গু ৮০ বছরের বৃদ্ধা এরশাদ আলী বলেন, ছোটবেলায় অসুখে আমার পা দুইটা পঙ্গু হয়ে গেছে। আমার স্ত্রী-সন্তান কেউ নেই। বয়স্ক ভাতার পাশাপাশি মানুষের সাহায্য সহযোগিতায় কোনো রকম জীবনযাপন করি। আমার কোনো লেপ-তোশক নেই। কম্বল পেয়ে আমার খুব উপকার হলো।

রামজীবনপুর এলাকার ৮১ বছর বয়সী আব্দুল জব্বার কম্বল নিতে এসে বলেন, আমি লস্করপুর ডিগ্রি মহাবিদ্যানিকেতনের পিয়ন ছিলাম। এখন অবসর নিয়েছি। এ ঠান্ডায় ছেলেমেয়ে নিয়ে কষ্ট করছি, কম্বল পেয়ে আমাদের ঠান্ডার কষ্ট কিছুটা লাঘব হলো। তাই আমি অনেক খুশি।

আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী বৃদ্ধা আমেনা বেওয়া বলেন, এ ঠান্ডার রাতে খুব জার লাগে, তেমন কাজ কামো নেই, কম্বল কিনবারো পারিনি। কেউ কম্বল দিবারো আইসে না, এ পরথম কম্বল পানু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আ.লীগপন্থি আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

১০

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

১১

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

১২

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

১৩

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

১৪

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

১৬

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

১৭

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১৮

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

১৯

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

২০
X