রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৪ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ। ছবি : কালবেলা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কালবেলাকে জানায়, বুধবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওযায় দুর্ঘটনা এড়াতে এ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ হয়। আর ফেরি চলাচল বন্ধের কারণে উভয় পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এতে উভয় ঘাটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। আর হঠাৎ ফেরি চলাচল বন্ধের কারণে মাঝ নদীতে কয়েকটা ফেরি আটকা পড়েছে এবং উভয় পাড়ে ফেরিগুলো নোঙর করে আছে। তবে ফেরি চলাচল বন্ধ থাকলেও ঘনকুয়াশার মধ্যে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করছে এবং ইঞ্জিনচালিত ট্রলারে করে যাত্রীদের ঝুঁকির মধ্যে নদী পারাপার করা হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

অন্যদিকে বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাট কর্তৃপক্ষ কালবেলাকে জানায়, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় এ নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

১০

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

১১

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

১২

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

১৩

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৪

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১৫

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১৬

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৮

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৯

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

২০
X