বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আইয়া আত-পাও গরম হরি, আবার খ্যাপ লইয়া যাই’

বরগুনায় সড়কের পাশে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন শ্রমজীবীরা। ছবি : কালবেলা
বরগুনায় সড়কের পাশে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন শ্রমজীবীরা। ছবি : কালবেলা

‘কয় দিন ধইররা এ্যাকছের শীত পরে, রিকশার হ্যান্ডেল ধরলে আত কালো অইয়া যায়, যতই সোয়েটার গায় দেওয়া থাহে হ্যার পরও গাড়ি চালানের সময় গায় ঠান্ডা লাগে। একটা ট্রিপ দিয়া এই হানে আইয়া হালাইন্না জুটের ত্যানা, কাডা টিউব জ্বালাইয়া এট্টু আত-পাও গরম হরি, আবার খ্যাপ লইয়া যাই। ১২টা, ১টা ছাড়া বেইল (সূর্য) ওডে না। প্যাট চাইতে অইলে বেইন্না হালে উইট্টা গাড়ি লইয়া নামা লাগে। খাতার (কাথা) মধ্যে হুইয়া থাকলে থাকলে তো আর প্যাট চলবে না ন্যাবো।’ কথাগুলো বলছিলেন ইলিয়াস মিয়া নামের এক রিকশাচালক।

রোববার (১৪ জানুয়ারি) কুয়াশাচ্ছন্ন সকালে বরগুনা পৌর শহরের টাউন হল তালতলা বাস স্ট্যান্ডে গুটিশুটি মেরে শরীরে মোটা কাপড় জড়ানো কয়েকজন মাঝবয়সী যুবক আগুন পোহাচ্ছিলেন। সেখানে তাদের সঙ্গে ইলিয়াসও বসে ছিলেন।

বেশ কয়েক দিন ধরেই উপকূলীয় এ জেলায় ঘন কুয়াশার সঙ্গে হু হু করে বইছে উত্তরের হিমেল হাওয়া। শীতে কাবু সব বয়সীরা। গত দুই দিন ধরে দুপুর ১২টার পর সূর্যের দেখা মেলে। প্রচণ্ড শীতে এ অঞ্চলের গ্রামের মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে। হঠাৎ ঠান্ডায় বিশেষ করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা একটু বেশিই বিপাকে পড়েছেন। ঘন কুয়াশা ও তীব্র শীতে জরুরি প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে মানুষ কম বের হতে দেখা গেছে।

শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে তাদের দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, আরও দুই-তিন দিন এমন অবস্থা থাকতে পারে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ রোববার (১৪ জানুয়ারি) সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১০

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী / পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

১১

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

১২

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৩

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

১৪

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

১৫

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

১৬

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

১৭

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

১৮

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

১৯

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

২০
X