সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আবার বাড়ল কাঁচামরিচের ঝাল

কাঁচামরিচ। ছবি : কালবেলা
কাঁচামরিচ। ছবি : কালবেলা

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২ জুলাই থেকে আমদানি শুরু হয় কাঁচামরিচের। তবে, মূল্য নিয়ন্ত্রণে তা দৃশ্যমান ভূমিকা রাখতে পারছে না বলে দাবি ক্রেতা-সাধারণের।

ক্রেতারা বলছেন, সাতক্ষীরার বাজারে কাঁচামরিচের দাম উঠেছিল ৫০০ টাকা পর্যন্ত। পরে কাঁচামরিচ আমদানি শুরু হলে দাম নেমে যায় ২০০ থেকে ২৫০ টাকায়। তবে, মাত্র দুদিনের ব্যবধানে তা আবারও বেড়ে কেজি প্রতি ৪০০ টাকা হয়েছে। এতে বিপাকে পড়েছে ক্রেতারা। বিব্রত হচ্ছেন খুচরা বিক্রেতারাও।

বৃহস্পতিবার (৬ জুলাই) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা কাঁচামরিচ বিক্রেতা রনি বলেন, ভারতীয় কাঁচামরিচ সরবরাহ খুবই কম। যা আসছে, তা পাইকারি ব্যবসায়ীরা মজুত করে দাম বৃদ্ধি করছে। আমরা খুচরা বিক্রি করি, মরিচ না পেয়ে তাদের দামে আমাদের ক্রয়-বিক্রি করতে হচ্ছে। উপায় নেই।

সুলতানপুর বড় বাজারে কাঁচামরিচ কিনতে আসা আজিজুর রহমান বলেন, বাংলাদেশে একবার যে জিনিসের দাম বাড়ে, তা কমানোর সাধ্য কার আছে। তাইতো ৭০ টাকার কাঁচামরিচ এখন ৪০০ টাকা।

তবে, কাঁচামরিচের দাম নিয়ে অজ্ঞাত কারণে কথা বলতে চাননি সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের আড়তদার মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সের মালিক আওয়াল, রাসেল ট্রেডার্সের মালিক রজব আলী খানসহ অন্য আড়তদাররা। তারা বলেন, আমরা কিছু বলতে বাধ্য নই।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ২ জুলাই থেকে ৬ জুলাই দুপুর পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে প্রায় ২৮৮ দশমিক ১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আজ আরও কিছু কাঁচামরিচ আসতে পারে।

এদিকে ভোমরা বন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ভারত থেকে কাঁচামরিচের আমদানি মূল্য পড়ছে টন প্রতি ৪৫০ ডলার। এ ছাড়া প্রতি টনে ৩২ হাজার ৬০০ টাকা কর দিতে হচ্ছে। সে হিসাবে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি মূল্য পড়ছে প্রায় ৮০ টাকা। যা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০০ টাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৩

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৫

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৬

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৭

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৮

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৯

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

২০
X