ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণমেলা অনুষ্ঠিত

বটতলা থেকে শুরু হয়ে সোদঘাটা স্কুল পর্যন্ত দুই কিলোমিটার ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনেক ঘোড় সওয়ার। ছবি : কালবেলা
বটতলা থেকে শুরু হয়ে সোদঘাটা স্কুল পর্যন্ত দুই কিলোমিটার ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনেক ঘোড় সওয়ার। ছবি : কালবেলা

মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে ২শ বছরের পুরোনো ঐহিত্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণমেলা।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কালাচাঁদপুর বটতলায় গ্রামবাসীর উদ্যোগে এই মেলায় হাজারো মানুষের ঢল নামে।

কালাচাঁদপুর বটতলা থেকে শুরু হয়ে সোদঘাটা স্কুল পর্যন্ত দুই কিলোমিটার ঘোড়দৌড় প্রতিযোগিতায় ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলাসহ, পার্শ্ববর্তী টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলার ৩০টি ঘোড় সওয়ার অংশ নেন।

দেশের প্রাচীন ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি এখানে বসেছে গ্রামীণমেলা। এই উপলক্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এ উপলক্ষে এলাকার মেয়ে, জামাই ও আত্মীয়স্বজনের নিমন্ত্রণের রেওয়াজ দীর্ঘদিনের।

স্থানীয়রা বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতাটি আজ প্রায় বিলুপ্তির পথে। ঐতিহ্যবাহী এসব খেলাকে বর্তমান প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতেই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঘোড়দৌড় পরিচালনায় ছিলেন হযরত আলী ও ভুলু শিকদার। বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ ঘোড়দৌড় দেখতে ভিড় জমায়। শীতে মেলায় বাহারি পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এই ঘোড়দৌড় উপলক্ষে আশপাশের কয়েক গ্রাম মেয়ে, জামাই ও আত্নীয় স্বজনদের পদচারণায় মুখরিত থাকে বেশ কয়েকদিন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের নাজমুল হাসান, দ্বিতীয় হয়েছেন ছনকা গ্রামের অশরু মিয়া এবং তৃতীয় ঘিওরের পেঁচারকান্দ গ্রামের রাশু। বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১১

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১২

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৩

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৪

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৫

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৬

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৭

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৯

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

২০
X