নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

আদালত চত্বরে নাটোরে নলডাঙ্গায় স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে অভিযুক্তরা। ছবি : কালবেলা
আদালত চত্বরে নাটোরে নলডাঙ্গায় স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে অভিযুক্তরা। ছবি : কালবেলা

নাটোরে নলডাঙ্গায় স্কুলছাত্র অনিক হোসেনকে অপহরণের পর হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ ১০ হাজার হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এ ছাড়া লাশ গুমের দায়ে আরও তিন বছর তাকে কারাভোগ করতে হবে। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

একই মামলায় ফরহাদ হোসেন নামে একজনকে ১৩ বছর ও টিপু সুলতানকে তিন বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার গাংগইল গ্রামের মো. রানা, পশ্চিম সোনাপাতিল গ্রামের ফরহাদ হোসেন ও ধনকয়া গ্রামের টিপু সুলতান।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আনিছুর রহমান জানান, নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর এলাকার সপ্তম শ্রেণির ছাত্র অনিককে ২০১২ সালের ১৩ নভেম্বর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ওইদিন অনিকের দাদা জফির উদ্দিন দণ্ডপ্রাপ্ত ৩ জনকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় অপহরণের মামলা করেন। ওই বছরের ১৪ নভেম্বর শিপলাইল বিল থেকে অনিকের লাশ উদ্ধার করে নলডাঙ্গা থানা পুলিশ। পরে অপহরণ মামলাটি হত্যা মামলায় স্থানান্তর করে পুলিশ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।

ঘটনার সময় অভিযুক্ত ফরহাদ হোসেন ও টিপু সুলতানের বয়স ১৮ না হওয়ায় তাদের আটকাদেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১০

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১১

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১২

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৩

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৪

বেদনার আকাশ

১৫

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৬

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৭

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৮

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৯

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

২০
X