চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৬ মাস পর ফিরে এলো ববিতা

চাঁপাইনবাবগঞ্জে ৬ মাস আগে নিখোঁজ হওয়া ববিতা। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে ৬ মাস আগে নিখোঁজ হওয়া ববিতা। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে ৬ মাস আগে নিখোঁজ হয় ববিতা (২৫) নামে এক নারী ফিরে এসেছে । বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে নিখোঁজ‌ ববিতা তার মা-বাবার ঘরে ফিরে আসে। শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুকোমলচন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির খড়িয়াল গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। ববিতা তার স্বামী মাজেদ আলিকে সঙ্গে বাবার বাড়িতে আসে। এ সময় তাকে দেখতে এলাকার মানুষ ভিড় করে।

খোঁজ জানা গেছে, গত বছরের জুলাই মাসে ববিতা নিখোঁজ হন। এ ঘটনায় পার্শ্ববর্তী ক্যাপড়াটোল গ্রামের এনামুল হকের ছেলে রুবেল জড়িত আছে সন্দেহে শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে অভিযোগ ববিতার বাবা দায়ের করা হয়।

এ সময় নিখোঁজ হওয়া প্রসঙ্গে ববিতা বলেন, ‘প্রায় ছয় মাস আগে রুবেল আমাকে ফোন করে ডাকলে আমি তার কথা‌ অনুযায়ী তার সাথে নওগাঁ যাই। এ সময় তার সঙ্গে আরও দুজন ছিল। তারা তিনজন আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে ঘুমের ওষুধ খাইয়ে ফেলে রেখে পালিয়ে যায়। আমি এর বিচার চাই।’

ববিতার বাবা গোলাম রসুল জানান, ‘আমি সন্দেহ করছিলাম ববিতাকে মেরে ফেলা হয়েছে। জীবিত অবস্থায় মেয়েকে ফিরে পেয়ে লাখো শুকরিয়া। যারা আমার মেয়েকে অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচার চাই।’

ববিতার স্বামী মাজেদ আলি জানান, ‘আগের স্ত্রী ছেড়ে চলে যাওয়ায়, সাড়ে চার মাস আগে ববিতাকে বিয়ে করি। বিয়ের সময় তার নাম পিয়া খাতুন, বাাড়ি কুড়িগ্রাম বলে পরিচয় দেয়।’

স্থানীয়রা জানায়, তারা শুনেছিল ববিতা মারা গেছে, মামলা মোকদ্দমা হয়েছে। এখন মৃত ববিতা জীবিত ফিরে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুকোমলচন্দ্র দেবনাথ জানায়, গত ১১ জুলাই ববিতার‌ পিতা গোলাম রসূল শিবগঞ্জ থানায় মেয়ে নিখোঁজের অভিযোগ করেন। সে ফিরে আসায় থানায় এসে তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

১০

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

১১

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

১২

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

১৩

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১৪

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১৫

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৬

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১৭

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৮

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X